রবিবার, ১২ এপ্রিল ২০২৬
English
সর্বশেষ
post_top_ad
বিশ্বজুড়ে

ইরান যুদ্ধে কুর্দিরা জড়িত হোক-নিহত হোক চাই না, যুদ্ধ আর জটিল হোক চাই না

ইরান যুদ্ধে কুর্দিরা জড়িত হোক ইরান যুদ্ধে কুর্দিরা জড়িত হোক

ইরানের বিরুদ্ধে স্থল হামলা চালাতে ইরাক ও ইরানের কুর্দিদের ব্যবহার করতে গোপন পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনসহ একাধিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছিল।

তবে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চান না কুর্দিরা ইরান যুদ্ধে জড়িত হোক, তারা মারা পড়ুক। ট্রাম্প বলেছেন, কুর্দিরা জড়িত হলে এ যুদ্ধ আরও জটিল হবে। তিনি যুদ্ধ আর জটিলও চান না। 

সাংবাদকিদের তিনি বলেছেন, “কুর্দিরা জড়িত হোক আমরা চাই না। কুর্দিদের প্রতি আমরা খুবই বন্ধুত্বপূর্ণ। আপনারা জানেন, যুদ্ধ এখন যতটা জটিল অবস্থায় আছে এরচেয়ে আর জটিল করতে চাই না।”

তাহলে কি কুর্দিদের ইরানে পাঠানো বিষয়টি উড়িয়ে দিচ্ছেন? এমন প্রশ্ন করলে ট্রাম্প বলেন, “হ্যাঁ, আমি চাই না কুর্দিরা ইরানে যাক। আমি চাই না কুর্দিরা আহত হোক, নিহত হোক। তাদের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক আছে। তারা যুদ্ধে যেতে চায়। কিন্তু আমি তাদের বলেছি, না আপনাদের যুদ্ধে চাই না। কুর্দিরা জড়িত না হয়েই এ যুদ্ধ অনেক জটিল হয়ে গেছে।”

post_bottom_ad
ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বিশ্বজুড়ে

প্রকাশ: ১৩ মার্চ, ২০২৬, ৩:৩৪ অপরাহ্ন
post_sidebar_top_ad
post_sidebar_bottom_ad