রবিবার, ১২ এপ্রিল ২০২৬
English
সর্বশেষ
post_top_ad
সংবাদ বিজ্ঞপ্তি

জুড়ীতে মাহবুব হাসান সাচ্চু নাইট মিনিবারের উদ্বোধন

জুড়ীতে মাহবুব হাসান সাচ্চু নাইট মিনিবারের উদ্বোধন জুড়ীতে মাহবুব হাসান সাচ্চু নাইট মিনিবারের উদ্বোধন

জুড়ীতে পর্তুগাল প্রবাসী মাহবুব হাসান সাচ্চু নাইট মিনিবার খেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে বিশ্বনাথপুর শাপলা তরুন সংঘের আয়োজনে এ মিডিয়ামবার ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন হয়।

প্রধান অতিথি ছিলেন সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি হাজী মাছুম রেজা।

বিশ্বনাথপুর শাপলা তরুন সংঘের সভাপতি কামরুল ইসলাম কেদই এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আলহাজ খলিলুর রহমান, গ্রামীন ব্যাংকের সাবেক ডিজিএম মুজিবুর রহমান, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজি নিপার রেজা, ফুটবল খেলোয়াড় কল্যান সমিতি জুড়ীর সভাপতি ইউপি সদস্য কামরুল হাসান, ইউপি সদস্য ফয়জুল ইসলাম কালা, উপজেলা ছাত্র দলের সদস্যসচিব সোহেল আহমদ, জায়ফরনগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জমির আহমেদ, সদর জায়ফরনগর ইউনিয়ন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক তানভীর খান, যুব দলের সদস্য তাজুল ইসলাম।

টুর্নামেন্টে ৫৬ টি দল অংশগ্রহণ করেছে।

post_bottom_ad
Reporter
নন্দিত সিলেট ডেস্ক

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৩ মার্চ, ২০২৬, ৪:২১ অপরাহ্ন
post_sidebar_top_ad
post_sidebar_bottom_ad