বুধবার, ১৩ মে ২০২৬
English
সর্বশেষ
post_top_ad
সুনামগঞ্জ

সুনামগঞ্জে সুমি হত্যায় স্বামী কিশাল গ্রেফতার

সুনামগঞ্জে সুমি হত্যায় স্বামী কিশাল গ্রেফতার সুনামগঞ্জে সুমি হত্যায় স্বামী কিশাল গ্রেফতার

সুনামগঞ্জে সুমি দাশ হত্যা মামলার  নিহতের স্বামী কিশাল শেখর দাসকে (২৪) গ্রেপ্তার করেছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে সুনামগঞ্জ সদর থানার পুলিশ তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় র‌্যাবের একটি দল তাকে সুনামগঞ্জ জেলার সদর থানাধীন ষোলঘর এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত কিশাল সুনামগঞ্জের দিরাই থানাধীন টাইলা গ্রামের কুলেন্দু শেখর দাসের ছেলে।

শুক্রবার দুপুরে এসব তথ্য জানায় র‌্যাব। র‌্যাব জানায়, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন দত্তগ্রাম এলাকার বাসিন্দা নিহত সুমি দাশের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় সুনামগঞ্জের কিশালের। বিয়ের পর থেকে কিশালের পরিবারের লোকজন পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সুমিকে প্রতিনিয়ত মারধর করতেন। হত্যাকাণ্ডের দুই মাস পূর্বে সুমি মারধরের শিকার হয়ে তার বাবার বাড়িতে চলে যান।

দেড় মাস পূর্বে কিশালের পরিবার সুমির পরিবারকে বুঝিয়ে তাকে সুনামগঞ্জ সদর মডেল থানাধীন ধোপাখালী এলাকার ভাড়া বাসায় নিয়ে যায়। গত ৭ জানুয়ারি বিকেলে সুমি দাশের শ্বশুর সুমির মাকে ফোন করে জানান যে তার মেয়ে মারা গেছেন এবং লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে আছে।

খবর পেয়ে সুমির স্বজনরা হাসপাতালে গিয়ে তার গলা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম দেখতে পান। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

post_bottom_ad
ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সুনামগঞ্জ

প্রকাশ: ১৩ মার্চ, ২০২৬, ৩:২৩ অপরাহ্ন
post_sidebar_top_ad
post_sidebar_bottom_ad